মাইক্রোবাস চালকদের মাঝে সাংসদ মৃণাল কান্তি দাসের খাদ্য সামগ্রী বিতরণ
128

মুন্সিগঞ্জ, ২২ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে রেন্ট- এ -কার চালক ও মাইক্রোবাস চালক সমিতির চালকদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকালে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে প্রায় ১৫০ চালকের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ১০ কেজী চাল, ২ কেজী আলু, ১ লিটার তেল, ১ কেজী লবন, ১ কেজী পিয়াজ, ১ প্যাকেট সেমাই, গুড়া দুধ ১ প্যাকেট।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, জেলা পরিষদের সদস্য গোলাম রসুল সিরাজী রোমান, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান খান দর্পণ, কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা এডভোকেট কাউসার তালুকদার, জাতীয় শ্রমিক লীগ, শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ