বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আব্দুস সাত্তার এর মৃত্যু
৩২৮

মুন্সিগঞ্জ, ৪ মার্চ, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাও এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও বৃহত্তর ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হাজ্বী আব্দুস সাত্তার মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার বারডেম হাসপাতালে কিডনীজনিত অসুস্থতা ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছে ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগ, উত্তর কামার গাও এলাকাবাসী এবং আলোর দিশারী সংঘ নামের একটি সামাজিক সংগঠন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ