চক্রান্তকারীদের রুখে দাড়ানো আমাদের পবিত্র দায়িত্ব- মোহাম্মদ মহিউদ্দিন
বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার, সাবেক সাংসদ, জেলা পরিষদের প্রশাসক ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন দেশবিরোধী একটি চক্র এই সরকারকে উৎখাত করার স্বপ্নে বিভোর হয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের পবিত্র দায়িত্ব এই চক্রান্তকারীদের রুখে দাড়ানো এবং সরকারের উন্নয়নের ধারাকে আরও বেগবান করা। তিনি এসময় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগ অতন্দ্র প্রহরী। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদ ও উপদেষ্টা পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের...
352
বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার, সাবেক সাংসদ, জেলা পরিষদের প্রশাসক ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন দেশবিরোধী একটি চক্র এই সরকারকে উৎখাত করার স্বপ্নে বিভোর হয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের পবিত্র দায়িত্ব এই চক্রান্তকারীদের রুখে দাড়ানো এবং সরকারের উন্নয়নের ধারাকে আরও বেগবান করা।
তিনি এসময় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগ অতন্দ্র প্রহরী।
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদ ও উপদেষ্টা পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী লীগের নেতুবৃন্দ উপস্থিত ছিলেন।









