বক্স অফিসে জমে উঠেছে লড়াই, ৪০০ কোটি ছাড়াল ‘হনুমান অংশ’
‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’–এর পোস্টার থেকে। আইএমডিবি
৩২

ভারতে বক্স অফিসের লড়াইয়ে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ প্রথম সোমবারের আয়ে পেছনে ফেলেছে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’কে। একই সময়ে মুক্তির দীর্ঘ সময় পার হওয়ার পরও বিশ্বব্যাপী চমক দেখিয়ে চলেছে ‘হনুমান অংশ’। পাশাপাশি ‘মির্জাপুর দ্য মুভি’ ও পুনর্মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর বক্স অফিসের হিসাবও আলোচনায় রয়েছে।

সমালোচক ও দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ভালো অবস্থানে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে বা প্রথম সোমবার ছবিটি আয় করেছে ৫ কোটি ২৫ লাখ রুপি। চার দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ রুপিতে এবং বিশ্বব্যাপী সংগ্রহ ৫০ কোটি ৩৫ লাখ রুপি। দীপক কুমার মিশ্র পরিচালিত ফ্যান্টাসি থ্রিলারটি প্রযোজনা করেছেন একতা কাপুর।

অন্যদিকে, নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পাঁচ দিন পার করলেও প্রথম সোমবার ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিন ছবিটি আয় করেছে ৫ কোটি রুপি। শ্রীকান্ত ওডেলা পরিচালিত ছবিটির ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৯৭ কোটি ১০ লাখ রুপি এবং বিশ্বব্যাপী আয় ১৪৪ কোটি ৮৫ লাখ রুপি। নানি ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন মোহন বাবু, সোনালী কুলকার্নি ও রাঘব যুয়াল।

মুক্তির ৫৩ দিন পরও বক্স অফিসে দাপট ধরে রেখেছে নীম করৌলি বাবার জীবন অবলম্বনে নির্মিত ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি ভারতে এখন পর্যন্ত আয় করেছে ৩৮৭ কোটি ১৭ লাখ রুপি এবং সোমবার ছবিটির ঝুলিতে যোগ হয়েছে ২ কোটি ৩৫ লাখ রুপি। বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪০৪ কোটি ২৫ লাখ রুপিতে। বিশাল চতুর্বেদী পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা।

সাত বছর পর নতুন নামে ভারতের প্রেক্ষাগৃহে ফেরা মার্ভেলের জনপ্রিয় ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ পুনর্মুক্তির পর চার দিনে ২৪ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। মুক্তির চতুর্থ দিনে ছবিটি আয় করেছে ২ কোটি ৮০ লাখ রুপি। অন্যদিকে, ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া গুরমিত সিং পরিচালিত ‘মির্জাপুর দ্য মুভি’ প্রেক্ষাগৃহে ২৫ দিন পার করার পর দৈনিক আয় অনেকটাই কমে এসেছে এবং সোমবার ছবিটি আয় করেছে ৬০ লাখ রুপি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ