পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় শ্রীনগরে যুবলীগের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
126

 মুন্সিগঞ্জ, ১২ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হওয়ায় মুন্সিগঞ্জের শ্রীনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যুবলীগ।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরো পদ্মা সেতু দৃশ্যমান হয়। এ উপলক্ষে আনন্দ মিছিল করে শ্রীনগর উপজেলা যুবলীগ।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন ও সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজনের নেতুত্বে এ আনন্দ মিছিল বের হয়।

এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মিরা মিছিল নিয়ে আসতে থাকেন।

পরে আনন্দ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর পোস্ট অফিস সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিস্টি বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধা কামরুল, নাজমুল সিকদার, সাজেদুল ইসলাম ওপেল, সৈকত খান, শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, জহিরুল ইসলাম লিমন প্রমুখ। 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ