নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিক বোঝাই ট্রলার মুন্সিগঞ্জে আটক
১৮৫

মুন্সিগঞ্জ, ১৭ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নারায়ণগঞ্জ থেকে শ্রমিক নিয়ে আসা একটি ট্রলার মুক্তারপুর ধলেশ্বরী নদী থেকে আটক করার পরে ট্রলারের লোকজনকে আবার নারায়ণগঞ্জে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাদের নারায়নগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলি এলাকায় ফেরত পাঠানো হয়।

ট্রলারবোঝাই করে রাতের আঁধারে ইটভাটার ওই শ্রমিকরা দক্ষিণবঙ্গের নিজ নিজ বাড়িতে যাচ্ছিল। ট্রলারটিতে ৭৭ জন শ্রমিক ছিলেন।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন খান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলি এলাকার বিভিন্ন ইটভাটার ৭৭ জন শ্রমিক ট্রলারবোঝাই করে দক্ষিণবঙ্গের উদ্দেশে রওনা দেন। মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে শুক্রবার রাত দেড়টার দিকে ট্রলারবোঝাই শ্রমিকদের আটক করে নৌ-পুলিশ।

শুক্রবার সকালে ট্রলারবোঝাই ওই শ্রমিকদের নারায়নগঞ্জের ফতুল্লার বক্তাবলিতে ফেরত পাঠানো হয়। শ্রমিকদের মধ্যে ৩০ জন পুরুষ, ২২ জন নারী ও ২৫ জন শিশু রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ