তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল ব্যাহত
138

মুন্সিগঞ্জ, ৩০ জুন, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পানি বেড়ে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

ফলে পূর্বের চ্যানেলের পরিবর্তে নতুন চ্যানেল দিয়ে চলাচল করছে ফেরি। এতে পদ্মা পারাপারে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ব্যয় হওয়ায় কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানায়। 

সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই পদ্মায় পানি বাড়ছে। ফলে স্রোতও তীব্র আকার ধারণ করায় নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে নৌরুটে রোরোসহ নয়টি ফেরি চলাচল করছে। স্রোত বেড়ে যাওয়ার পর নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে কমপক্ষে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। পাঁচ-ছয়দিন ধরেও পারের অপেক্ষায় ঘাটে আটকে আছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। বর্তমানে নয়টি ফেরি চলছে। ঘাটে পারের অপেক্ষায় প্রায় পাঁচশত পণ্যবাহী পরিবহন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ