ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ভোর থেকে যানজট
মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপর রডবাহী ট্রাক উল্টে ঢাকামুখী লেনে ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে অতিরিক্ত রড বোঝাই একটি ট্রাকের চাকা বিকল হয়ে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা রড সেতুর উপর ছড়িয়ে পড়লে ওই লেনে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানিয়েছেন, সকাল ৯টা পর্যন্ত যানজট দূর করা যায়নি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
৩৮৯
মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপর রডবাহী ট্রাক উল্টে ঢাকামুখী লেনে ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে অতিরিক্ত রড বোঝাই একটি ট্রাকের চাকা বিকল হয়ে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা রড সেতুর উপর ছড়িয়ে পড়লে ওই লেনে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি তৈরি হয়।
এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানিয়েছেন, সকাল ৯টা পর্যন্ত যানজট দূর করা যায়নি।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।









