টংগিবাড়ীতে অাবারও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিএনপি নেতার
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি দিয়েছে সৌদি প্রবাসী এক বিএনপি নেতা।
অভিযুক্ত নেতার নাম শফিক ওরফে স্বপন। টংগিবাড়ীর ধীপুর ইউনিয়নের বাসিন্দা সে। তার পিতার নাম মৃত ছামেদ অালী বেপারি। বর্তমানে সে বাংলাদেশেই রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী ও অাওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুৎসা রটানোয় ক্ষোভে ফুসে উঠেছে স্থানীয় অাওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের সভাপতি ডিউক মাঝি ‘অামার বিক্রমপুর’ কে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এত বড় কথা বলার সাহস কোন সুস্থ লোক করতে পারে না। তার দ্রুত মানসিক চিকিৎসা দরকার। ভবিষ্যৎয়ে এ ধরনের মন্তব্য যাতে কেউ না করতে পারে সেজন্যে অামরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক দিপু মাঝি অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি অাইনে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।











