টংগিবাড়ীতে শ্রমিক লীগ নেতা শফিকুলসহ গ্রেপ্তার ২
474

মুন্সিগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হাওলাদার (৫০) ও কার্যক্রম নিষিদ্ধ আড়িয়ল ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্ফোরক মামলায় সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতা শফিকুল উপজেলার আউটশাহি ইউনিয়নের কাইচাইল গ্রামের জয়নাল হাওলাদার এর ছেলে এবং আওয়ামী লীগ নেতা হাসান আড়িয়ল গ্রামের মৃত কফিল উদ্দিন শেখ এর ছেলে।

টংগিবাড়ী থানার এসআই রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরক মামলার ২ আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ