জাপানের ভাষার উপর দক্ষতা বৃদ্ধি করতে সেমিনার
142

মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাপানের ভাষার উপর দক্ষতা বৃদ্ধি করতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মুন্সিগঞ্জ জেলার উপ-পরিচালক রফিকুল ইসলাম।

সামাইরা গ্রুপের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।

সামাইরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম পুলক এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাসেল চাকলাদার ও রাখি রয়।

এ সময় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাপানি প্রতিনিধি দলের শিক্ষক হারুয়ে জামান, সামিরা ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সাঈদ হোসাইন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, জেলা মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি শামিম সিকদার, লতব্দী ইউনয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ফজলুল হক, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী, সাধারণ সম্পাদক কাঞ্চন গোড়াপী, ইছাপুরা ইউনয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ