জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মুন্সিগঞ্জকে প্রতিনিধিত্ব করতে যোগ দিচ্ছে হরগঙ্গার রবিন মিয়া
মুন্সিগঞ্জ, ২ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা–২০২৬-এ অংশ নিতে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলার কৃতি অ্যাথলেট মো. রবিন মিয়া। তিনি সরকারি হরগঙ্গা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
রবিন মিয়ার বাড়ি গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নাগেরচর গ্রামে। তার পিতার নাম আব্দুল মান্নান।
জেলা ক্রীড়াঙ্গনে প্রতিভাবান অ্যাথলেট হিসেবে পরিচিত রবিন মিয়া ইতোমধ্যে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতাকে সামনে রেখে নিজের প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রতিযোগিতায় নিজের সেরাটা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তিনি গর্ব প্রকাশ করেন। একই সঙ্গে তার এই অর্জনে পরিবার, সহপাঠী ও স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যেও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
রবিন মিয়ার সফলতা কামনা করে স্থানীয়রা জানান, সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তিনি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনতে পারবেন।





