ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে অানন্দ র্যালী ও অালোচনা সভা
99

বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অাজ সোমবার সকালে বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের অায়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এসএম সোহরাব, শ্রীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছারুলাহ সুজন, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ