গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১
পেশাগত ট্রেনিং শেষে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৪২) নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন মেঘনা উপজেলার হিজলতলী গ্রামের মান্নান ভূইঁয়ার ছেলে। তিনি মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী পারুল বেগম জানান, চট্টগ্রামে পেশাগত ট্রেনিং শেষে তার স্বামী আনোয়ার হোসেন তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপার হবার সময় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস তার স্বামী আনোয়ার হোসেনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
২১৬
পেশাগত ট্রেনিং শেষে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৪২) নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন মেঘনা উপজেলার হিজলতলী গ্রামের মান্নান ভূইঁয়ার ছেলে। তিনি মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী পারুল বেগম জানান, চট্টগ্রামে পেশাগত ট্রেনিং শেষে তার স্বামী আনোয়ার হোসেন তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপার হবার সময় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস তার স্বামী আনোয়ার হোসেনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।









