১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৫৮
করোনা: ৩৪ গ্রামের ৭০০ পরিবারে খাবার পৌছে দিলেন জেলা ছাত্রলীগ সম্পাদক
খবরটি শেয়ার করুন:
175

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নিজ উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩৪ টি গ্রামের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ৭ শতাধিক পরিবারের মাঝে খাবার পৌছে দিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুরের চরসন্তোসপুর থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন।

খাদ্য সহায়তার মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, ১ টি করে সাবান রযেছে।

ফয়েজ আহম্মেদ পাভেল বলেন, যতটা সম্ভব কর্মহীন দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করছি। আমার এই সহায়তা কার্যক্রম করোনা প্রার্দুভাব শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।