করোনাভাইরাস: মুন্সিগঞ্জে গত ২৪ ঘন্টায় সুস্থ ৫৫ জন
159

মুন্সিগঞ্জ, ২৮ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ নতুন কোন করোনা টেষ্টের রেজাল্ট পাওয়া যায়নি। তবে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ রোগীর তালিকায় ৫৫ জন যোগ হয়েছেন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ রোববার (২৮ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন সুস্থদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ২০ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, লৌহজং উপজেলার ২৯ জন, ও গজারিয়া উপজেলার ৫ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- রোববার, ২৮ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৮৩৮২৩১৮০
গজারিয়া২০২৭৩
টংগিবাড়ী১৮০৪৭
লৌহজং২৬৭৮২
সিরাজদিখান৩০৯১৬০
শ্রীনগর১৮৪৭৫
 সর্বমোট- ১৯৮০সর্বমোট- ৪৬সর্বমোট- ৬৭২
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৮ জুন) ৯৯৪৭ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৯৩০৭ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৯৮০, মৃত ৪৬, সুস্থ ৬৭২ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৬৪০ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ