করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৩৪ জন সহ মোট ১৯১৪
129

মুন্সিগঞ্জ, ২৫ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৩৪ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৯১৪ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার (২৫ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৫ জন, টংগিবাড়ী উপজেলার ৪ জন, সিরাজদিখান উপজেলার ৩ জন, লৌহজং উপজেলার ৪ জন, শ্রীনগর উপজেলার ১ জন ও গজারিয়া উপজেলার ৭ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৮১৭২৩১৮০
গজারিয়া১৯২৭০
টংগিবাড়ী১৮০৪২
লৌহজং২৫৭৮২
সিরাজদিখান২৯৬১৪৮
শ্রীনগর১৭২৭৫
 সর্বমোট- ১৯১৪সর্বমোট- ৪৬সর্বমোট- ৫৫৫
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৫ জুন) ৯৪৭৭ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৮৮১ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৯১৪, মৃত ৪৬, সুস্থ ৫৯৭ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৫৯৬ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ