করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৪ জন সহ মোট ৬৬৩
২১৮

মুন্সিগঞ্জ, ৩০ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৪ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৬৬৩ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (৩০ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- শনিবার, ৩০ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৩১১১৩৭২
গজারিয়া৭৮–১৫
টংগিবাড়ী৪৩৩১৬
লৌহজং৬৭২১০
সিরাজদিখান৯৯–৪৬
শ্রীনগর৬৩১৩৯
 সর্বমোট- ৬৬৩সর্বমোট-১৯সর্বমোট- ১৯৮
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৩০ মে) ৪১৫৩ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৭৫২ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৬৬৩, মৃত ১৯, সুস্থ ১৯৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪০১ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ