আব্দুল্লাহপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন
31

মুন্সিগঞ্জ, ১৪ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন।

মো. গোলাম হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবার সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০২ সালে তিনি আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। স্থানীয়দের মতে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন।

২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সেখানে তাঁর সমর্থকদের অভিযোগ, নির্বাচনে অনিয়ম ও কারচুপির কারণে তিনি বিজয় থেকে বঞ্চিত হন। একই সঙ্গে অতীতের আরও কয়েকটি নির্বাচনেও ষড়যন্ত্রের মাধ্যমে তাঁর জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেওয়া প্রতিশ্রুতিতে মো. গোলাম হোসেন আব্দুল্লাহপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার করেছেন। তাঁর ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে টেকসই সড়ক ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের জন্য সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করা, যুবসমাজের কর্মসংস্থান ও আইটি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ।

এ ছাড়া জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, বৈষম্যহীনভাবে ইউনিয়নবাসীর পাশে থাকা এবং সেবামূলক প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

এ বিষয়ে মো. গোলাম হোসেনের সমর্থকরা বলেন, স্থানীয় জনগণের সমর্থন নিয়ে তিনি আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তাদের প্রত্যাশা, আগামী নির্বাচনে জনগণ অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে এবং সেই ভোটের মাধ্যমেই ইউনিয়নের নেতৃত্ব নির্ধারিত হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ