অবশেষে অ্যাপলের ‘আইপ্যাড প্রো’
গত দুবছরে ‘আইপ্যাড প্রো’ ট্যাব নিয়ে ঘাটের পানি কম ঘোলা করেনাই অ্যাপল। তবে আশার কথা হল খুব শীঘ্রই বাস্তবে রূপ নিতে যাচ্ছে ডিভাইসটি। এমনকি এ বছরের নভেম্বরেই মুক্তি পেতে পারে অ্যাপলের ‘আইপ্যাড প্রো’। ম্যাকরিউমার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে জানা যায়, KGI Securities কোম্পানির অ্যানালিস্ট মিং চি কুও এর মতে ,সেপ্টেম্বর অথবা অক্টোবরের মাঝেই বড় পরিসরে অ্যাপলের ১২.৯ ইঞ্চি মাপের ‘অ্যাপল প্রো’ ট্যাবটির উৎপাদন শুরু হতে যাচ্ছে। তিনি আরও বলেন, “ট্যাবটিতে ২৪৩২ x ২০৪৮ রেজুলেশনের এই ট্যাবটিতে ব্যবহার করা হবে অ্যাপলের নবনির্মিত ফোর্স টাচ প্রযুক্তি।” এদিকে ২০১৩ এবং ২০১৪ সালে পরপর দুবার অ্যাপলের এ ‘অ্যাপল প্রো’ ট্যাবটির মুক্তি পাওয়ার কথা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। বারবার গুজব ছড়ানোর পরও তখন দেখা মেলেনি অ্যাপলের এই ডিভাইসটির। আর সম্প্রতি এক তথ্য মতে, স্যামসাংও অবমুক্ত করতে যাচ্ছে তাদের বড় স্ক্রিন যুক্ত ট্যাব। টেক জায়ান্টদের এ লড়াইয়ে কে শেষ পর্যন্ত টিকে থাকে এটাই এখন দেখার বিষয়।




