১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:৪৫
৪৪ তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে নোয়াখালী যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা ক্রিকেট দল
খবরটি শেয়ার করুন:
110

মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে ৪৪ তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে ১৬ সদস্যের মুন্সিগঞ্জ জেলা ক্রিকেট দল।

দল অধিনায়ক মেহরাব হোসাইন জোসি জানান, আগামীকাল ২২ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি ও ১ মার্চ নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ম্যাচ রয়েছে আমাদের। তাই আজই (শনিবার) রওনা হয়েছি।

তিনি জানান, ১৬ সদস্যের এই টিমে রয়েছেন- সালাউদ্দিন শাকিল, আব্দুল কাইয়ুম তুহিন, তানভীর হোসাইন তামিম, আসিফ হাসান, আবেদুর রহমান রাব্বি, নাইমুর রহমান নয়ন, তানভীর হৃদয়, মো. রায়হান, শাহেদুল ইসলাম রাফি প্রমুখ।

এদিকে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া মুন্সিগঞ্জ দলের সদস্যদের সাথে গত ১৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি খেলোয়াড়দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং মুন্সিগঞ্জ জেলা দল এই প্রতিযোগিতায় মুন্সিগঞ্জের জন্য গৌরব ছিনিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।