৪০ লাখ টাকা মূল্যের নতুন গাড়ি উপহার পেল মুন্সিগঞ্জ জেলা পুলিশ
185

মুন্সিগঞ্জ, ৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের কাছ থেকে ৪০ লাখ টাকা মূল্যের সাদা রংয়ের নতুন একটি হাইস গাড়ি উপহার পেয়েছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ।

সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইনসে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ নতুন হাইস গাড়ির চাবি তুলে দেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের হাতে।

পরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জুলাই শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘তাদের আত্মদানের মাধ্যমেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।’ তিনি বলেন, ‘এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশে আস্থার সৃষ্টি হয়েছে, উন্নয়নের সৃষ্টি হয়েছে, বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে।

অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভবিষ্যতেও পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ্ব নুর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুর মোহাম্মদ, আরহাজ্ব নুর মোহাম্মদ ট্রাস্টের পরিচালক হাজ্বী মাহবুবুল হক আফানুর, মুন্সিগঞ্জ জেলা যমুনা ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকসহ জেলা ও থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ