১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমান ব্যবস্থার অনুরোধ
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমান ব্যবস্থার অনুরোধ
২৩

দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তার মুখপাত্র মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ভারতে অবস্থানরত হাসিনার তরফ থেকে দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণার এটিই প্রথম ঘটনা।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তাকে যেভাবে ভারতে নেওয়া হয়েছিল, ঠিক তেমনি একটি সরকারি বিমানে করে দিল্লি থেকে ঢাকায় ফেরানোর ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তিনি দাবি করেন, সংবিধান পরিপন্থি উপায়ে তাকে নির্বাসনে পাঠানোর পর এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন তার ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

তবে এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত রোববার সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়। পরবর্তীতে গত বছরের নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ