স্ত্রী মারা গেলে আজীবন সরকারি পেনশন পাবেন স্বামী
155

সরকারি চাকরিজীবীর স্ত্রী মারা গেলে তার স্বামী এখন থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন। অবশ্য স্বামী যদি দ্বিতীয় বিয়ে করেন, তাহলে তিনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

১৪ নভেম্বর, বুধবার রাষ্ট্রপতির এক আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়েছে।

এর আগে সরকারি চাকরিজীবীর স্ত্রী মারা গেলে তার স্বামী ১৫ বছর পর্যন্ত পেনশন সুবিধা পেতেন। এই আদেশের ফলে সেটি ১৫ বছর থেকে আজীবন করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুরুষ ও মহিলা বেসামরিক সরকারি কর্মচারীদের মুত্যুর পর তাদের পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে নারী-পুরুষের সুযোগের সমতা বিধানের লক্ষ্যে অর্থ বিভাগের (অর্থ মন্ত্রণালয়) ২০১৫ সালের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনে মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামীর পারিবারিক পেনশন প্রাপ্ততার সংক্রান্ত অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হলো।’

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘পারিবারিক পেনশনের ক্ষেত্রে একজন মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে বিধাবা স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্ততার অনুরূপ হারে ও পদ্ধতিতে মৃত মহিলা বেসামরিক সরকারি কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবরিক পেনশন প্রাপ্য হবেন।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ