সুপারমার্কেটে রক্ত-এক্সরে টেষ্টে টাকা বেশি রাখায় জরিমানা
মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার সুপারমার্কেট এলাকায় রোগীদের কাছ থেকে রক্ত পরীক্ষা, এক্সরে পরীক্ষা সহ অন্যান্য প্যাথলজী পরীক্ষায় প্রদর্শিত মূল্য তালিকার বাইরে গিয়ে বেশি টাকা রাখায় একটি ডায়াগনোষ্টিক সেন্টার কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ।
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুপারমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আলা আজাদ জানান, স্বপ্ননীড় ডায়াগনোষ্টিক সেন্টার নামে একটি ডায়াগনোষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে রক্ত পরীক্ষা, এক্সরে পরীক্ষা সহ অন্যান্য প্যাথলজী পরীক্ষায় প্রদর্শিত মূল্য তালিকার বাইরে গিয়ে বেশি টাকা রাখায় ৫ হাজার টাকা ও খাদ্য পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় একটি কনফেকশনারি কে ২ হাজার টাকা জরিমানা তরা হয়।
এসময় স্যানিটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জ এর একটি টিম উপস্থিত ছিলেন।


