১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১১:০৫
সিরাজদিখানে বিএনপি প্রার্থীকে মারধর করায় আ’লীগ কর্মীকে ছয় মাসের কারাদন্ড
খবরটি শেয়ার করুন:
67

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে বিএনপি প্রার্থীকে মারধরের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল খালেক সিকদারের ওপর হামলা করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন চোকদারের কর্মী-সমর্থকরা।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের সমর্থক মামুনুর রশীদ (৩৫) কে ছয় মাসের কারাদন্ড দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা পারভীন বলেন, ভোট কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং এক প্রার্থীকে মারধর করায় মামুনুর রশীদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।