৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৩০
সিরাজদিখানে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:
79

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোশরপাড়া গ্রামের ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, দুপুরে দোশরপাড়া এলাকার বাসিন্দারা ইছামতি নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি আরো জানান, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা