সিরাজদিখানে দুর্গা পূজা উপলক্ষে পুলিশের মত বিনিময় সভা
মুন্সিগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে উপজেলার ১০৪ টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় সভা করেছে সিরাজদিখান থানা পুলিশ ।
মঙ্গলবার বেলা ১১ টায় থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবির চক্রবর্তী, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, সাধারণ সম্পাদক জয় হরি মল্লিকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন পুজামন্ডপের সভাপতি সাধারন সম্পাদক।





