সিরাজদিখানে অস্ত্র-গুলিসহ ৩ যুবক আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল বাজার এলাকা থেকে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কোরবান মাঝি (২৫), রতন শেখ (৩২) ও স্বপন চৌধুরীকে (৩২)। তারা সবাই সিরাজদিখান উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
48
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল বাজার এলাকা থেকে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কোরবান মাঝি (২৫), রতন শেখ (৩২) ও স্বপন চৌধুরীকে (৩২)। তারা সবাই সিরাজদিখান উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


