সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন
মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) কুমিল্লা, চাঁদপুর, গাজীপুর, চট্রগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার মন্ডপে হামলা, প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ অক্টোবর) বেলা ১২ টায় শহরের মালপাড়ার ইসকন মন্দিরের সামনের সড়কে আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে ইসকনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি অভিজিৎ দাস ববি, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য রঞ্জন সাহা, ইসকনের জেলা শাখার সভাপতি ভিনসেন দাস, হিন্দু মহাজোটের মুন্সিগঞ্জ জেলা...
86
মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
কুমিল্লা, চাঁদপুর, গাজীপুর, চট্রগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার মন্ডপে হামলা, প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ অক্টোবর) বেলা ১২ টায় শহরের মালপাড়ার ইসকন মন্দিরের সামনের সড়কে আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে ইসকনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি অভিজিৎ দাস ববি, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য রঞ্জন সাহা, ইসকনের জেলা শাখার সভাপতি ভিনসেন দাস, হিন্দু মহাজোটের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি খোকন পোদ্দার প্রমূখ।


