সরেজমিন: ভোর রাতে মুন্সিগঞ্জের চরাঞ্চল উত্তপ্ত, ককটেল বিস্ফোরণ, গুলি, হামলা
159

মুন্সিগঞ্জ, ১৫ জুন, ২০২০, ঘটনাস্থল থেকে জাফর মিয়া (আমার বিক্রমপুর)

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের চরাঞ্চলের খাসকান্দিতে পাল্টাপাল্টি হামলা, ককটেল বিস্ফোরণ, গুলি ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্যে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

সোমবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাসকান্দি গ্রামের মামুন হাওলাদার এর সাথে একই গ্রামের আহম্মদ হাওলাদার এর মধ্যে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে সোমবার ভোর রাতে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে শতাধিক ককেটল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। বিগত কয়েক মাসে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সেখানে বর্তমানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানের নেতৃত্বে পুলিশ মোতায়েন রয়েছে। এই প্রতিবেদন লেখার সময় সকাল ১০টা পর্যন্তও থেমে থেমে ককটেল বিস্ফোরণ চলছে। পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

(বিস্তারিত আসছে)

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ