সদরে মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত কলেজ ছাত্র মাহিনের মৃত্যু
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত কলেজছাত্র মেহেদী হাসান মাহিন (১৮) মারা গেছেন।
বৃহস্পতিবার ঢাকার এ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়ার মেহেদী হাসান মাহিনকে ৬ ই মার্চ রাত সাড়ে ১০টার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পঞ্চসার চৌরাস্তা এলাকায় গুলি করা হয়। এ সময় গলায় ও কোমড়ে তিনটি গুলি লাগে তার। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এ্যাপোলো হসপিটালের আইসিইউতে রাখা হয়।
গুলিবিদ্ধ কলেজছাত্রের বাবা রবি ঢালী বাদী হয়ে জিয়সতলা গ্রামের পলাশ, জুয়েল, পায়েল, হিমেলসহ ৮ জনকে আসামি করে পরদিন ৭ ই মার্চ মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বলেন, মামলার প্রধান আসামি জুয়েলসহ ৪জনকে গ্রেফতার ও ব্যবহ্নত পিস্তল উদ্ধার করা হয়েছে। আসামি জুয়েল ১৬৪ ধারা জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করেছেন।
অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


