১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ২:৩১
সংবাদ সম্মেলনে নির্বাচনের পরিবেশ নিয়ে পঞ্চসারের আ.লীগ প্রার্থীর দুশ্চিন্তা
খবরটি শেয়ার করুন:
70

মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন খান আলমগীর।

আজ রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা’র দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আশঙ্কার কথা বলেন তিনি।

মহিউদ্দিন খান আলমগীর বলেন, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা স্বশস্ত্র ক্যাডার নিয়ে আমার নির্বাচনের প্রচারণায় বাঁধা সৃষ্টি করছে। আমি প্রশাসনকে জানিয়েছে৷ তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।