শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৬৪টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে এসব উপহার সামগ্রী বিতরণ করেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফরেষ্ট অফিসার ও ট্যাগ অফিসার মো. সেলিম হোসেন, ইউপি সচিব গোলাম মোস্তফা ও ইউপি সদস্যগণ। ঈদ উপহার সামগ্রীর প্রত্যেকটি প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও ১টি সাবান। করোনা মোকাবেলায় দেশের এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হাতে পেয়ে অসহায়দের মুখে...
103
মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৬৪টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে এসব উপহার সামগ্রী বিতরণ করেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফরেষ্ট অফিসার ও ট্যাগ অফিসার মো. সেলিম হোসেন, ইউপি সচিব গোলাম মোস্তফা ও ইউপি সদস্যগণ।
ঈদ উপহার সামগ্রীর প্রত্যেকটি প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও ১টি সাবান। করোনা মোকাবেলায় দেশের এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হাতে পেয়ে অসহায়দের মুখে হাসি ফুঁটে উঠে।





