১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:৪৪
শ্রীনগরে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মান!
খবরটি শেয়ার করুন:
100

মুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে সরকারি খালের জায়গা দখল করে পাকা স্থাপনা (দোকান ঘর) নির্মান করা হচ্ছে।

ষোলঘর বাজার সড়কের ইয়াসমিন দেলোয়ার হাসপাতাল সংলগ্ন সরকারি খাল ভরাট করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা কাজী শামীম ইমাম সাচ্চু ও জাকির হোসেনের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা গেছে, ষোলঘর এলাকার গুরুত্বপূর্ণ ওই খালটির সরকারি জায়গায় পাকা দোকান ঘর নির্মাণের কাজ চলছে। পাকা সড়কের জায়গা ও খালের অংশ দখল করে  স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে।

এসময় কাজী শামীম ইমাম সাচ্চু এ বিষয়ে বলেন , আমি জায়গাটি খরিদ সূত্রে মালিক। তাই দোকান ঘর নির্মাণ করছি। আমার এইটুকুই আপনাদের চোখে পড়লো ?

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ জানান, সরেজমিনে জায়গা পরিমাপ করা হবে। সরকারি খালের জায়গায় পাকা স্থাপনা হয়ে থাকে তাহলে ভেঙে দেয়া হবে।