শ্রীনগরে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ শুরু
মুন্সিগঞ্জ, ১৩ মে, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)
‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক বাঁচে প্রাণ’-এই শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
খাদ্য বিভাগের আয়োজনে ১৩ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় আভ্যন্তরিন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২০ এর শুভ উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার রহিমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা শাহ আলম, শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনিরুল ইসলাম, ও সি – এল এস ডি আবুজাফর ওমর ফারুক, সহকারী কৃষি কর্মকর্তা নন্দকুমার বনিক, আমিনুল ইসলাম, সুমন সরকার, সুজায়ত, আব্দুর রাজ্জাক ও সিরাজ মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রহিমা আক্তার বলেন, করোনা ভাইরাসের এই দুঃসময়ে কৃষকরা ষাতে ধানের ন্যায্য মূল্যটা পায়, সেজন্য সরকার এবার আগেভাগেই ধান ও চাউল ক্রয় অভিযান শুরু করেছে।
তিনি আরও বলেন, কৃষকরা জাতির বীর সন্তান। তাই তাদের প্রতি কোন প্রকার হয়রানি সহ্য করা হবেনা।
মুন্সিগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা শাহআলম বলেন, এবছর শ্রীনগর থেকে ১৪০৯ টন ধান এবং ২০১৫ টন চাউল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে যাদের ব্যাংক একাউন্ট এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কার্ড আছে তারাই এখানে সরকারি দামে ধান বিক্রি করতে পারবে।
উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম জানান, কার্ড হোল্ডার ৫২৯ জন কৃষকের তালিকা এল এস ডি খাদ্য গুদামেে দেয়া হয়েছে। একজন কৃষক ২৬ টাকা কেজি দামে ১২০ থেকে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান দিতে পারবেন। অপরদিকে চুক্তিবদ্ধ মিলারদের জন্য চালের মূল্য নির্ধারিত হয়েছে ৩৬ টাকা।
ও সি এল এস ডি আবুজাফর মোঃ ওমর ফারুক বলেন, পন্যের স্বাদ গন্ধ ও বর্ন অবশ্যই স্বাভাবিক হতে হবে। নির্ধারিত সংগ্রহ মৌসুমে কেবলমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত ধান চাল সংগ্রহযোগ্য হবে।





