১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:০২
শ্রীনগরে মোবাইল কোর্টে ১০ জনকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:
114

মুন্সিগঞ্জ, ২৯ জুন, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্টে ১০ জনকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার তিন দোকান, বালাসুর ও ছনবাড়ি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এসময় বিভিন্ন অপরাধের কারণে শ্রীনগর উপজেলা নির্বহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষের আদালত ১০জনকে জরিমানা করে তাদের কাছ থেকে ৪ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, চলমান নিষেধাজ্ঞার সময় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।