শ্রীনগরে জেলা প্রশাসনের ত্রান বিতরণ
135

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু ১৬ কোটি মানুষের সম্মানের সেতু, এই সেতু চালু হলে দেশবাসীর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাবাসীর আর্থিক উন্নতি হবে। এখানকার একজন মানুষও দরিদ্র থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল এলাকায় বন্যাকবলিতদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। শোকের মাসে বন্যার্তদের সাহায্য করলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। বর্তমান সরকার বানভাসি মানুষের পাশে আছে, থাকবে। যতক্ষণ পর্যন্ত বন্যার্তরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে না আসবে, ততক্ষণ সরকার তাদের পাশে থাকবে। তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত একজনও যেন সরকারি ত্রাণ থেকে বঞ্চিত না হয়, সে দিকে খেয়াল রাখতে বললেন ওবায়দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ অাওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ