অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে মুন্সিগঞ্জে অাইনজীবী নেতা কে জরিমানা
মুন্সিগঞ্জ শহর ও শহরতলীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিল দিতে বিলম্ব করার অপরাধে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ ৩ ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দুপুর দেড়টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টুকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও পৃথক অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার আলাউদ্দিন সরকার এবং ১ হাজার টাকার বিদ্যুৎ বিল বিলম্ব করার অপরাধে শহরতলীর চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামের বাসিন্দা আসমত হাওলাদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পল্লী বিদ্যুতের এজিএম মো. আবু সায়েম এসব তথ্য নিশ্চিত করেছেন।





