শ্রীনগরে গৃহবধূর অাত্মহত্যা
২০৫

জেলার শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে।

রোববার বিকেলে পুলিশ উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে গৃহবধু রিস্তিয়া আক্তার (২২)-এর লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার গার্মেন্ট কর্মী জহিরুল ইসলামের স্ত্রী রিস্তিয়া আক্তার পারিবারিক কলহের জের ধরে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করে। এক বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়েছিল। এই ব্যাপারে শ্রীনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ