শ্রীনগরে এক কেজি গাঁজা সহ ২ মাদক কারবারী গ্রেপ্তার
১৪০

মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ১ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার লস্করপুর চকেরবাড়ি ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।

পুলিশ জানায়, হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের ওই স্থানে গাঁজা কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই আপন দাসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ১ কেজি গাঁজা হস্তান্তরের সময় পুলিশ সালাউদ্দিন (৩৪) ও রানা (২৫) নামে ২ জনকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালাউদ্দিন লস্করপুর এলাকার ভাড়াটিয়া। তার বাবার নাম নুরুল ইসলাম নুরু। অপর আসামী রানা ঢাকার চক বাজার এলাকার ভাড়াটিয়া। তার বাবার নাম মোঃ আলমগীর।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ