শ্রীনগরে ইচ্ছে পূরণ রক্তদান ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগরে খাহ্রা আদর্শ ডিগ্রি অনার্স কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে পূরণ রক্তদান ফাউন্ডেশন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গনে হয় এই কর্মসূচি। এসময় অর্ধ শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন। কার্যক্রমে যোগ দেন, খাহ্রা আদর্শ ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম, সহকারি অধ্যক্ষ মো. তোবারেক হোসেন, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. আবদুল আজিজ প্রমুখ। এছাড়াও ইচ্ছে পূরণ রক্তদান ফাউন্ডেশনের হাবিব খন্দকার, রোহান আহমদ, আহমেদ অর্পণ, তুশার, জয়নাল আবেদিন, শেখ রেজুয়ান, জিসান মাহমুদ, অভি, শেখ রাতুল প্রমুখ উপস্থিত ছিলেন।
139
মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে খাহ্রা আদর্শ ডিগ্রি অনার্স কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে পূরণ রক্তদান ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গনে হয় এই কর্মসূচি। এসময় অর্ধ শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন।
কার্যক্রমে যোগ দেন, খাহ্রা আদর্শ ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম, সহকারি অধ্যক্ষ মো. তোবারেক হোসেন, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. আবদুল আজিজ প্রমুখ।
এছাড়াও ইচ্ছে পূরণ রক্তদান ফাউন্ডেশনের হাবিব খন্দকার, রোহান আহমদ, আহমেদ অর্পণ, তুশার, জয়নাল আবেদিন, শেখ রেজুয়ান, জিসান মাহমুদ, অভি, শেখ রাতুল প্রমুখ উপস্থিত ছিলেন।


