শ্রীনগরে আওয়ামী লীগ নেতার মায়ের ইন্তেকাল
মুন্সিগঞ্জ, ২০ অক্টোবর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট দলিল লেখক আব্দুস সালাম সেন্টু মুক্তার এবং কুকুটিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর মাতা হাজী সায়েরা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।
আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে ইউনিয়নের বিবন্দী গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। সায়েরা বেগম বিবন্দী গ্রামের মরহুম মো. মনিরুল ইসলাম শেখের স্ত্রী। মৃত্যুকালে ৪ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাদ যোহর স্থানীয় বিবন্দী পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ শেষে পার্শ্ববর্তী লৌহজং উপজেলার জাঙ্গালিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।





