২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:২৬
শ্রদ্ধা ও স্মরণে মুন্সিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
খবরটি শেয়ার করুন:
158

মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে মুন্সিগঞ্জে।

আজ রোববার সকালে শহরের সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন ‘হরগঙ্গা কলেজ বধ্যভূমি স্মৃতিসৌধ’-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এই কার্যক্রমে নেতৃত্ব দেন।

পরে পুষ্পার্ঘ্য অর্পণ করে- মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা প্রশাসন, মুন্সিগঞ্জ পৌরসভা, সরকারি হরগঙ্গা কলেজ, অন্যান্য প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য সংগঠন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধারা।

আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন আলোচকরা।