১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:২৮
শোকাবহ আগস্টের প্রথম দিনে এমপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
খবরটি শেয়ার করুন:
70

মুন্সিগঞ্জ, ১ আগষ্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

শোকাবহ আগস্টের প্রথম দিনে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রোববার (১ আগস্ট) সদর উপজেলার রামপাল কলেজ মাঠে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন, রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক ‍উপ সম্পাদক আপন দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজল আহমেদ মিতালী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ইমরান আহমেদ ইমু, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রাফসান জানি তাঈন, জেলা ছাত্রলীগের সদস্য শিপন ঢালী প্রমুখ।