শহিদ রেজাউলের স্মরণে হরগঙ্গা কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ‘হেল্প ডেস্ক’
224

মুন্সিগঞ্জ, ৩১ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

২০০২ সালে রাজধানী ঢাকার মালিবাগে তৎকালীন টিএন্ডটি বায়তুল আজিম জামে মসজিদ ভেঙে মার্কেট করাকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচিতে শহিদ হওয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা শহীদ রেজাউল করিম ঢালীর স্মরণে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেক্স’ কার্যক্রম করেছে ইসলামী ছাত্র আন্দোলন, হরগঙ্গা কলেজ শাখা।

আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ গেটের সামনে অভিভাবক ছাউনি স্থাপন করে, পরীক্ষার্থীদের মাঝে কলম ও বোতলজাত বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা, পরীক্ষার্থীদের কেন্দ্র চিহ্নিত করে দেওয়া, সিট খুঁজে পেতে সহযোগিতা করার কার্যক্রম করে সংগঠনটি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি মো. ইসমাইল এর সভাপতিত্বে কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন সহ সভাপতি মিরাজ মোর্শেদ ও সাধারণ সম্পাদক লিয়ন।

সকাল সাড়ে দশটার দিকে ‘হেল্প ডেস্ক’ কার্যক্রম পরিদর্শনে আসেন ইসলামী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় তারা অভিভাবকদের সাথে কথা বলে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত দেন। এবং পরে শিক্ষার্থীদের মাঝে পানি, কলম ও সংগঠনের পরিচিতি তথ্য প্রদান এবং মোবাইল নাম্বার সংরক্ষণ করেন।

কলেজ শাখার সভাপতি মো. ইসমাইল বলেন, নির্বিঘ্ন ও স্বস্তিকর পরিবেশে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এবছর সরকারি হরগঙ্গা কলেজে ৪ হাজার ৩ শত ২৪ জন শিক্ষার্থী অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ