শনিবার সিরাজদিখানে হচ্ছে লালনের গানের আসর
মুন্সিগঞ্জ, ২৯ নভেম্বর ২০২৩, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
আগামী ২ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন সাঁইজির স্মরণে আলোচনা ও লালনগীতি পরিবেশন অনুষ্ঠান।
আয়োজকরা জানান, এতে লালনগীতি পরিবেশন করবেন দেশ বিদেশের খ্যাতনামা সাধু মহাজন ও বাউল শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপন। উদ্ধোধক জেলা পুলিশ সুপার আসলাম খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, লতব্দী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, বাংলাদেশ চলচিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ, অভিনেত্রী শবনম ফারিয়া।
পদ্মহেম ধাম লালন সাঁই বটতলার প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির হোসেন জানান, বিকাল ৩টায় লালন সাঁইজির অধিবাসের আগমনী গানের মধ্য দিয়ে শুরু হয়ে গানের আসর শেষ হবে রাত ২টায়।


