লকডাউন: মুন্সিগঞ্জে ৪৩ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ
মুন্সিগঞ্জ, ১ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) করোনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক ও খাদ্য সহযোগিতার জন্য মুন্সিগঞ্জে ৪৩ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল। তিনি জানান, জেলায় করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা এসেছে। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে এই অর্থ বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশকা অনুযায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে করোনায় যারা কর্মহীন হয়ে পড়েছে এবং দুস্থ ও অসহায়দের এই সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
87
মুন্সিগঞ্জ, ১ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক ও খাদ্য সহযোগিতার জন্য মুন্সিগঞ্জে ৪৩ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল।
তিনি জানান, জেলায় করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা এসেছে। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে এই অর্থ বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে।
সরকারের মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশকা অনুযায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে করোনায় যারা কর্মহীন হয়ে পড়েছে এবং দুস্থ ও অসহায়দের এই সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।


