১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৮:৩১
রামপাল কলেজে এইচএসসি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি-স্যালাইন বিতরণ ছাত্রদলের
খবরটি শেয়ার করুন:
101

মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে পানি, স্যালাইন, বিস্কুট, মাস্ক ও কলম বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকাল ৯ টায় কলেজ প্রাঙ্গণ ও বাইরে এই উদ্যোগ বাস্তবায়ন করেন রামপাল ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত ও সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম হিমেল, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন, কলেজ ছাত্রদলের কর্মী আলভি মাহমুদ, ওয়াসি ও জারিফ।

আয়োজকরা জানান, রামপাল ইউনিয়নে অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমটি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় বাস্তবায়িত হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা