রামপালে আওয়ামী লীগের গণভোজ
মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের রামপালে গণভোজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ আগস্ট) দুপুরে রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে সাধারণ মানুষের মাঝে গণভোজ বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর প্রমুখ।


